https://www.jac-recruitment.sg/?source=google.com

আশুগঞ্জে ট্রাক চাপায় শ্রমিক নিহত

আশুগঞ্জ সংবাদদাতা   প্রিন্ট
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯   সর্বশেষ আপডেট : 8:04 pm

আশুগঞ্জে ট্রাক চাপায় শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক চাপায় আতাউর মিয়া (৬০) নামের এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা- সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোল চত্বরে এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
সে উপজেলার খড়িয়ালা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে ঢাকা- সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোল চত্বরে ট্রাকে পন্য উঠানোর সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক চাপা দিলে বৃদ্ধ আতাউর মিয়া গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকার জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রাক ও চালককে আটক করা যায়নি।

Facebook Comments Box

Posted ৮:০৪ পিএম | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯

dainiksarod |