স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯
সর্বশেষ আপডেট : 8:24 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সাথে ধাক্কায় পরশ (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার উপজেলার সিঙ্গারবিল বাজারের উত্তরে কাশিনগর সড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত পরশ জেলা সদরের ভাদুঘর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে পরশ মোটরসাইকেল যোগে জেলা শহর থেকে বিজয়নগরে কাশিনগর যাচ্ছিল। যাওয়ার সময় পথে সিঙ্গারবিল বাজারে উত্তরে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দেয়ালে আঘাত করে। এসময় পরশের মোটরসাইকেলটি একটি ড্রেনে পরে গুরুতর আঘাত পেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়।
বিজয়নগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সুমন আদিত্য জানান, সড়ক দূর্ঘটনায় একজন মারা গেছে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
Posted ৭:৫৬ পিএম | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya