শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

টাকা ধার না দেওয়ায় শ্যালককে হত্যা করে ভগ্নিপতি

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ২৮ এপ্রিল ২০১৯   সর্বশেষ আপডেট : 9:12 pm

টাকা ধার না দেওয়ায় শ্যালককে হত্যা করে ভগ্নিপতি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তরুণ স্টেশনারী দোকানদার রাহুল সরকার (১৬) হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ। গত ১৪ এপ্রিল মধ্যরাতে উপজেলার ভলাকুট ইউনিয়নের বাঘী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার যোগেন্দ্র সরকারের ছেলে।

এই ঘটনায় গত ২৭ এপ্রিল মধ্যরাতে নিহত রাহুল সরকারের ভগ্নিপতি প্রহল্লাদ সরকারকে (৪৫) গ্রেফতারের পর হত্যার রহস্য উন্মোচিত হয়েছে। প্রহল্লাদ সরকার উপজেলা চাতলপাড়ের কৈরল কোপার মৃত রাজ গোবিন্দের ছেলে ও বাঘী গ্রামে শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকতেন।

শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ এপ্রিল রাতে দোকান বন্ধ করে ফেরার পথে নিখোঁজ হন রাহুল সরকার। নিখোঁজের পর তাকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। এরই এক পর্যায়ে রাহুলের দোকানের কাছাকাছি একটি ডোবার পাড়ে তার মরদেহ পাওয়া যায়।

রাহুলের মরদেহ উদ্ধারের পর তার মামা দ্বীজেন্দ্র বিশ্বাস বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার পর বিভিন্ন দিক বিবেচনা করে তদন্ত শুরু করে পুলিশ। পরে গত ২৭ এপ্রিল মধ্যরাতে সন্দেহভাজন রাহুলের আপন ভগ্নিপতি প্রহল্লাদ সরকারকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে এই হত্যাকাণ্ডে আরো দুইজন জড়িত থাকার কথা জানায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রহল্লাদ সরকার কিশোরগঞ্জের ভৈরবে সজিব ব্রিক ফিল্ডে (ইটভাটা) কাজ করেন। ঘটনার আনুমানিক ১৫/২০ দিন পূর্বে ব্রিক ফিল্ড হতে বাড়িতে আসেন তিনি।

আর ঘটনার চার দিন আগে প্রহল্লাদ সরকার শ্যালক রাহুলের কাছে দুই হাজার টাকা ধার চান। তখন রাহুল সরকার টাকা না দিয়ে প্রহল্লাদ সরকারের মাকে নিয়ে গালি-গালাজ করে। এতে প্রহল্লাদ খুব ক্ষুব্ধ হন।

কিছু দিন পর স্থানীয় আরো দুইজনের সাথে যোগাযোগ হয় প্রহল্লাদের। তারাও রাহুলের কাছে টাকা ধার চাইলে না দিয়ে গালাগালি করতো। এ জন্য তারা তিনজন মিলে রাহুলকে হত্যা করার সিদ্ধান্ত নেয়।

ঘটনার দুই দিন আগে রাহুলের দোকানের একটু দূরে রাস্তার পাশে প্রহল্লাদসহ বাকী দুইজন একত্রিত হয়ে পরামর্শ করে। ১৩ এপ্রিল রাত ১১টায় রাহুল দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় তিনজন মিলে শ্বাসরোধ করে হত্যা করে।

পরে তিনজন রাহুলের লাশ যোগেন্দ্র সরকারের পুকুরের পাড়ে ফেলে রেখে যায়। হত্যার পর লাশের পাশে ইদুর মারার বিষ ছিটিয়ে রাখে তারা। পরে তারা যে যার মতো বাড়িতে চলে যায়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান জানান, শনিবার আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছেন প্রহল্লাদ সরকার। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

Posted ৯:১২ পিএম | রবিবার, ২৮ এপ্রিল ২০১৯

The Daily Sarod |