বিজয়নগর সংবাদদাতা
প্রিন্ট
শনিবার, ২৭ এপ্রিল ২০১৯
সর্বশেষ আপডেট : 10:49 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কতৃর্ক ৮ম মেধা যাচাই পরীক্ষা -২০১৮ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার সকালে উপজেলার বেগম মরিয়ম মেমোরিয়াল স্কুল মাঠে এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ মুসলেহ উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী হারিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি, সাবেক শিক্ষা অফিসার মো: কুতুবুল আলম, সাবেক চেয়ারম্যান হাজী আক্তার হোসেন, প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটন, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, ইছাপুরা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মো: ইসহাক সরকার, সাধারণ সম্পাদক হাজী রুহুল আমিন, অন্যান্যদের মধ্যে সাংবাদিক জিয়াজুল হক, এসএম জহিরুল আলম চৌধুরী (টিপু) প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ১০:৪৯ পিএম | শনিবার, ২৭ এপ্রিল ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya