স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯
সর্বশেষ আপডেট : 10:37 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মো. ইউনুছ আলী (৩২) নামের এক মাদক মামলার হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে জেলার আখাউড়া উপজেলা মনিয়ন্দ ইউনিয়নের বড় লোহঘর গ্রামের রফিক ফকিরের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. নূরুন্নবী ভূঁইয়া জানান, গত জানুয়ারী ১০ তারিখ থেকে ইউনুছ আলী কারাগারে আছেন। মাদক সংক্রান্ত বিষয়ে তার পিতা পুলিশে সোপর্দ করলে তাকে জেলহাজতে প্রেরণ করে। তার আপন ছোট ভাই খলিলও মাদক সংক্রান্ত মামলায় কারাগারে আছেন। শুক্রবার দুপুলে খলিলের স্ত্রী আসেন কারাগারে তাদের সাথে দেখা করতে। কারাগারে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। এর কিছুক্ষণ পর ইউনুছ হৃদরোগে আক্রান্ত হলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াত হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার পর ওই হাজতিকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। তার মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা আছে।
Posted ১০:৩৭ পিএম | শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya