স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯
সর্বশেষ আপডেট : 6:16 pm
ব্রাহ্মণবাড়িয়ায় শরবতের সাথে বিষপান করিয়ে মুরসাদুল্লাহ জয় (১৩) নামের এক স্কুল ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার ভোর রাতে সে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে মারা যায়।
জয় জেলা শহরের মেড্ডার সাব কন্ট্রাক্টর শাহীন কবির ছেলে ও ঘাটুরা বঙ্গবন্ধু হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র।
নিহত জয়ের বাবা শাহীন অভিযোগ করে বলেন, জয় আমার দ্বিতীয় স্ত্রীর সন্তান। তারা সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরায় বসবাস করেন। বৃহস্পতিবার বিকেলে জয় বাসায় শুয়েছিল। এসময় স্থানীয় মিলন বাজারের মুদিমালের দোকানদার কুতুব মিয়া একজন কর্মচারীকে পাঠিয়ে বাসায় পাঠিয়ে জয়কে যেতে বলেন। ওই কর্মচারীর সাথে জয় যাওয়ার পর দোকানে থাকা কুতুব মিয়া জয়কে শরবত খেতে বললে সে অপারগতা প্রকাশ করে। পরে জোর করে জয়কে ওই শরবত পান করায় কুতুব মিয়া। জয় বাসায় ফিরে এসে বমি করতে থাকলে জিজ্ঞাস করার পর পরিবারের কাছে ঘটনা খুলে বলে। পরিবারের সদস্যরা জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে জয়কে প্রয়োজনীয় চিকিৎসা দিতে ভর্তি করা হয়। শুক্রবার ভোররাতে সে মারা যায়।
তিনি আরো বলেন, মুদির দোকানী কুতুব মিয়া বিষপান করিয়ে আমার ছেলেকে হত্যা করেছে। কুতুব মিয়া এলাকা থেকে পালিয়ে গেছে। এই ঘটনায় হত্যা মামলা করা প্রস্তুতি নিচ্ছি।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, আমরা খবর পেয়ে জেলা সদর হাসপাতাল মর্গে এসেছি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কা
Posted ৬:১৬ পিএম | শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya