স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২২ এপ্রিল ২০১৯
সর্বশেষ আপডেট : 9:13 pm
মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় দুইটি ফার্মেসী সিলগালাসহ জরিমানা করেছেন ভ্রাম্যামাণ আদালত। সোমবার দুপুরে জেলা শহরের বি.বাড়িয়া স্কুল মার্কেটে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টৈট সুমাইয়া আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শামসুজ্জামান।
অভিযান চলাকালে তিনজনকে আটক করা হয়েছে। এরা হলেন, হোসাইনীয়া মেডিকেল হলের সাইফুল ইসলাম এবং আল্লাহ ভরসা ফার্মেসীর কিবরিয়া ও মহিউদ্দিন রনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া আক্তার জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির দায়ে হোসাইনীয়া মেডিকেল হল ও আল্লাহ্ ভরসা ফার্মেসী সিলগালা করে দেয়া হয়েছে। এছাগাও হোসাইনীয়া মেডিকেল হলকে ৫০ হাজার টাকা ও আল্লাহ ভরসা ফার্মেসীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। আর আটক তিনজনের মধ্যে সাইফুল ইসলামকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও আল্লাহ ভরসা ফার্মেসীর দুইজনকে জরিমানার টাকা দেওয়া না দেয়ায় আটক করা হয়েছে, জরিমানা অনাদায়ে তাদের ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
Posted ৯:১৩ পিএম | সোমবার, ২২ এপ্রিল ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya