শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের পার্কিংয়ের জায়গা দখল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২১ এপ্রিল ২০১৯   সর্বশেষ আপডেট : 8:16 pm

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের পার্কিংয়ের জায়গা দখল

ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম ব্যস্ততম এলাকা রেলওয়ে স্টেশন। ট্রেন আসলে এই এলাকার ব্যস্ততা বেড়ে যায় দ্বিগুণ। এসময় রেলওয়ে স্টেশনের সামনের সড়কে যানবাহন চলাচলের চাপও বাড়ে। এই চাপে সড়কে যানযট সৃষ্টি হয়। ফলে স্টেশন এলাকায় যানবাহন প্রবেশে সমস্যায় পড়তে হয়। পার্কিং করতে পারে না স্টেশনে আসা গাড়ি গুলো। স্টেশনের বাইরে পশ্চিমে গাড়ি পার্কিংয়ের জন্য খালি জায়গা থাকলেও তা দখল করে আসছে অবৈধ দখলদাররা। অভিযোগ আছে, স্টেশনের কতিপয় কর্মকর্তার যোগসাজসে অবৈধ দখলে আছে এই জায়গা টুকু।

সরেজজমিনে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের বাইরে পশ্চিম দিকে রেলওয়ের বাংলো। এ্র আগে খালি জায়গা রাখা হয়েছে স্টেশনে আসা যানবাহন পার্কিংয়ের জন্যে। এই জায়গায় দীর্ঘদিন যাবত নিমার্ণ সামগ্রী রেখে দখল করে আছেন কতিপয় ঠিকাদার। যার ফলে স্টেশনে আসা যানবাহন যেনতেন ভাবে পার্কিং করতে বাধ্য হচ্ছেন। ফলে এই এলাকায় যানযটের সৃষ্টি হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাষ্টার সোয়েব আহমেদ বলেন, জায়গাটি দখল করে নির্মাণ সামগ্রী রেখেছেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের এক সহ-সভাপতির ভাই। আমরা বিষয়টি আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

Facebook Comments Box

Posted ৮:১৪ পিএম | রবিবার, ২১ এপ্রিল ২০১৯

The Daily Sarod |