স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯
সর্বশেষ আপডেট : 10:09 pm
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দেড় ঘন্টা ব্যাপী এই মহড়া চলে। এসময় ব্রাহ্মণবাড়িয়া ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিনির্বাপণের প্রশিক্ষণ দেয় হাসপাতালের চিকিৎসক, নার্স সহ অন্যান্য স্টাফদের। পরীক্ষা করা হয় হাসপাতালে থাকা অগ্নিনির্বাপক যন্ত্রপাতির।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সাকরিয়া হায়দার জানান, সদর হাসপাতালের অগ্নিনির্বাপণের মহড়ায় ফায়ারসার্ভিসের ২৩জন সদস্য অংশগ্রহণ করেন। দেড় ঘণ্টা ব্যাপী এই মহড়ায় ৪টি ইভেন্ট প্রদর্শন করা হয়। হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফদের দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়। হাসপাতালের অগ্নিনির্বাপক যন্ত্রগুলো নষ্ট হয়ে আছে,এগুলো মেরামত করার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি বলেন, আমরা সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল গুলোতে অগ্নিনির্বাপণে মহড়া উদ্যোগ নিয়েছি। বেসরকারি হাসপাতাল গুলো ৬হাজার টাকা জমা করে মহড়ার আয়োজন করতে পারবে। ইতিমধ্যে ৫টি বেসরকারি হাসপাতাল এই ফি জমা করেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. শওকত হোসেন বলেন, এই মহড়ার ফলে আমরা অগ্নিনির্বাপণে অনেক দিক জানতে পারলাম। ফায়ার সার্ভিস আসতে যদি দেড়ি হয় আমরা কিভাবে অগ্নিনির্বাপণ করব তা শিখতে পেরেছি।
Posted ১০:০৯ পিএম | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya