বিজয়নগর সংবাদদাতা
প্রিন্ট
রবিবার, ১৪ এপ্রিল ২০১৯
সর্বশেষ আপডেট : 10:00 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের কৃতি সন্তান জাতীয় সাংবাদিক সংস্থার সাবেক মহা-সচিব ও মানবাধিকার নেতা এপিপি বাংলা নিউজ পোর্টালের সম্পাদক এবং দিল্লি টাইমস্ এর বাংলাদেশ প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক সাহিদ সিরাজী (৫৯) আর নেই(ইন্না লিল্লাহি……াজিউন)। গতকাল শনিবার বিকাল ৫ টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৫ মেয়ে ও ৩ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
রবিবার সকাল ১১ টায় তার নিজ জন্মভূমি হরষপুর ইউনিয়নের হরষপুর খেলার মাঠে মরহুমের নামাযের জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে সমাহিত করা হয়েছে। সাংবাদিক সাহিদ সিরাজী মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে সাংবাদিক সাহিদ সিরাজীর মৃত্যুতে শোক জানিয়েছেন দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার প্রতিনিধি সাংবাদিক এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু) । তিনি এক শোক বার্তায় মরহুমের আতœার মাগফেরাত কামনা সহ শোকাহত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানান।
Posted ১০:০০ পিএম | রবিবার, ১৪ এপ্রিল ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya