স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১৪ এপ্রিল ২০১৯
সর্বশেষ আপডেট : 9:27 pm
ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমি আয়োজিত সপ্তাহব্যাপী ৩৩ তম বৈশাখী উৎসব-এর উদ্বোধনী করা হয়েছে। রোববার সন্ধ্যায় শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্বরে প্রধান অতিথি থেকে উৎসবের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেছেন, বাঙালি সংস্কৃতিতে বৈশাখী উৎসব এক ঐতিহ্যবাহী প্রধান উৎসব। এই উৎসবে জাতি-ধর্ম নির্বিশেষে সকলে অংশগ্রহণ করে থাকে। প্রাণের টানে সবাই ছুটে আসে। উৎসব নির্দিষ্ট কোন জাতির নয়, বা কোন গোষ্ঠীরও নয়। উৎসব সবার। বাঙালি বর্ষবরণ এই উৎসবটি ইতিমধ্যে বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছে। এই উৎসবকে কোন সাম্প্রদায়িক শক্তি নষ্ট করতে পারবে না। প্রাণের এই উৎসবকে আমাদের প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। ব্রাহ্মণবাড়িয়াতে সাহিত্য একাডেমি বিগত ৩৩ বছর যাবত এই উৎসবটি সফলভাবে আয়োজন করে আসছে। এই জন্য সাহিত্য একাডেমিকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
শহিদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষাচত্বর আয়োজিত বৈশাখী উৎসবের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মো. আবু সাঈদ, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. আবু সাঈদ।
উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু তাহের এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম আর ওসমান গণি সজিব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব এ কে এম শিবলী। সন্ধ্যা সাড়ে ছয়টায় মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বালন ও ঊষা নৃত্যালয়ের পরিবেশনায় অনুষ্ঠান উদ্বোধন করা হয়। তার আগে সকাল আটটায় সম্মিলিত বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক মানবর্দ্ধন পাল, সাইফুল ইসলাম রিপন ও তাসলিমা আক্তার রুমা।
Posted ৯:২৭ পিএম | রবিবার, ১৪ এপ্রিল ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya