স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৮ এপ্রিল ২০১৯
সর্বশেষ আপডেট : 1:57 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধ অটোরিকসা গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অধীর দাস (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী এলাকার এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের দৌলত পাড়া এলাকার অনীল দাসের ছেলে।
জানা যায়, সকালে অধীর মাছ ধরা শেষে রিক্সা গ্যারাজ থেকে তার মালিকানাধীন রিক্সা আনতে যায়। পরে সে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Posted ১:৫৭ পিএম | সোমবার, ০৮ এপ্রিল ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya