আশুগঞ্জ সংবাদদাতা
প্রিন্ট
শুক্রবার, ২৯ মার্চ ২০১৯
সর্বশেষ আপডেট : 7:15 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাচারকালে ১০০কেজি গাঁজাসহ একটি কাভার্ড ভান আটক করেছে পুলিশ। এসময় মোঃ হোসেন আলী(৩৫) নামের কাভার্ডভানের চালকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনারামপুরে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে এগুলো উদ্ধার করা হয়।

জানা যায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুরে অবস্থান নেয় পুলিশ। এসময় তথ্য অনুযায়ী কাভার্ড ভ্যানটি আটক করা হয়। কাভার্ডভ্যানটি তল্লাশি করে ১০০কেজি গাঁজা জব্দ করা হয়েছে। মাদক পাচারের অভিযোগে আটক করা হয় এর চালককে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, মাদকগুলো সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। পাচারকারীরা কাভার্ড ভ্যানটিতে ভুয়া নম্বর প্লেইট ব্যবহার করে মাদক পাচার করছিল। আটক কাভার্ড ভ্যানের মালিককে সনাক্ত করার চেষ্টা চলছে।
এই ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি মাসুদ আলম।
Posted ৭:১৫ পিএম | শুক্রবার, ২৯ মার্চ ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya