শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার চেষ্টা করা হলে গুলি: নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম(ভিডিও)

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 10:31 pm

চতুর্থ পর্বের উপজেলা নির্বাচনে যদি কোনো ধরনের বিশৃংখলার চেষ্টা হয় তাহলে গুলি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। তিনি বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, যদি আমাদের সামনে না করে অন্য ভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে অনুসন্ধান করে সিআরপিসিতে আইন অনুযায়ী যা আছে তার ব্যবস্থা আমরা নিব। যার ভোট সেদিবে। যদি কোন প্রার্থী, ছিনতাইকারী, ভোটার, কোন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অথবা নির্বাচনী কোন কর্মকর্তা ব্যালট পেপার তছনচ করার কোন ধরনের চেষ্টা করে তাহলে তাকে চৌদ্দ শিকের মধ্যে ডুকতে হবে। নির্বাচনী পরিবেশ ও ভোটারদের মধ্যে উৎসাহ ফিরিয়ে আনতে আমরা সবকিছু করতে প্রস্তুত আছি।

তিনি আরো বলেন, নির্বাচনের অনূকুল পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছে নির্বাচন কমিশন। ভোটারা যেকোন নির্বিঘেœ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে ব্যাপারে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
আগামী ৩১মার্চব্রাহ্মণবাড়িয়ার সহ চুতুর্থ পর্বের নির্বাচন সুষ্ঠ করার লক্ষ্যে আয়োজিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, জেলা পুলিশ সুপার আনোযার হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটানিং কর্মকর্তা সাহেদুল ইসলাম, ২৫ বিজিবি’র অধিনায় কর্ণেল গোলাম কবীর।

 

Facebook Comments Box

Posted ১০:৩১ পিএম | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯

The Daily Sarod |