বিজয়নগর সংবাদদাতা
প্রিন্ট
বুধবার, ২৭ মার্চ ২০১৯
সর্বশেষ আপডেট : 8:38 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিজয়নগর রেসিডেন্সিয়াল স্কুলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (২৭ শে মার্চ) সকাল ১০ ঘটিকার সময় উপজেলার বাগদিয়া গ্রামে স্কুলের মাঠে মো. মশিউর রহমানের সভাপতিত্বে এবং তৌহিদ ইমরানের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আসন্ন বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাহমুদুর রহমান মান্না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরষপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান, পাঁচগাও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ দুলাল, মো. আলী আজ্জম, সাংবাদিক এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু) প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো. মাসুদুর রহমান আপেল।
Posted ৮:৩৮ পিএম | বুধবার, ২৭ মার্চ ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya