শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

সম্পাদক নূরুল হোসেনের মৃত্যুতে ইমজা’র শোক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৭ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 8:31 pm

সম্পাদক নূরুল হোসেনের মৃত্যুতে ইমজা’র শোক

ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত ‘দৈনিক ব্রাহ্মণবাড়িয়া’র সম্পাদক ও প্রকাশক মোঃ নূরুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), ব্রাহ্মণবাড়িয়া। এক বিবৃতিতে সংগঠনটির নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিদাতারা হলেন-ইমজা’র সভাপতি পীযূষ কান্তি আচার্য, সহ-সভাপতি নজরুল ইসলাম শাহাজাদা, সাধারণ সম্পাদক সেলিম পারভেজ, যুগ্ন সাধারণ সম্পাদক উজ্জল চক্রবর্তী, আল মামুন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুক হৃদয়, অর্থ সম্পাদক চয়ন বিশ্বাস, দপ্তর সম্পাদক আবুল হাসনাত মো. রাফি, তথ্য-প্রযুক্তি সম্পাদক মেহেদী নূর পরশ, পাঠাগার সম্পাদক আইফাত ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সময় জুয়েলুর রহমান, কার্যকরী সদস্য সুমন রায়, আনিছুর রহমান ও লোকমান হোসেন।

গত ২৬ মার্চ মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোঃ নূরুল হোসেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

Facebook Comments Box

Posted ৮:৩১ পিএম | বুধবার, ২৭ মার্চ ২০১৯

The Daily Sarod |