স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৪ মার্চ ২০১৯
সর্বশেষ আপডেট : 10:19 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫১ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে র্যাব। এসময় আটক করা হয়েছে মোঃ শহিদ ওরফে সোহেল (৩০) নামের এক মাদক পাচারকারীকে। আটক সোহেল মৌলভীবাজার’জেলার কুলাউড়া উপজেলার বড় কাপন গ্রামের আক্তার মিয়ার ছেলে। রোববার দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর এলাকা থেকে মাদক ও প্রাইভেটকার সহ তাকে আটক করা হয়।
রোববার রাতে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা শ্যামলী ঘাটে এলাকায় অবস্থান নেন। এসময় তথ্য অনুযায়ী ঢাকা মেট্রো-গ-১২-৮১৮০ নম্বরের একটি প্রাইভেটকার আসতে দেখে দাড়ানোর সংকেত দেওয়া হয়। সংকেত দিলে প্রাইভেটকারটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে শাহবাজপুর ব্রীজের উপর গতি রোধ করে প্রাইভেটকারটি আটক করে। আটক প্রাইভেটকারটি তল্লাশী করে ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় প্রাইভেটকারটিতে থাকা এক মাদক ব্যবসায়ীকে।
এই ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযান পরিচালনা করেন ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ।
Posted ১০:১৯ পিএম | রবিবার, ২৪ মার্চ ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya