বিজয়নগর সংবাদদাতা
প্রিন্ট
রবিবার, ২৪ মার্চ ২০১৯
সর্বশেষ আপডেট : 9:02 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা – ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। রোববার দিন ব্যাপী বিদ্যালয় মাঠে ২৪টি ইভেন্ট নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনি হইতে দশম শ্রেনির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।
খেলাধুলা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: আব্দুল আহাদ ও সহকারি শিক্ষক মো: মোরাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ হ ম আজমল, সিনিয়র শিক্ষক নান্টু কর্মকার, মো: আক্তার হোসেন, মাওলানা কামরুল হাসান, পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য আবদুল মান্নান, মো: বাবুল মিয়া, নাছির উদ্দিন, জহিরুল ইসলাম সুজন, সাংবাদিক এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু), সহকারি শিক্ষক মিনহাজুল আবেদীন, পিংকু বালা, রুবানা আক্তার, ফাতেমা আক্তার, আকাইদুল ইসলাম প্রমুখ।
Posted ৯:০২ পিএম | রবিবার, ২৪ মার্চ ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya