শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় বিধি লঙ্ঘনের দায়ের তিন প্রার্থীকে জরিমানা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৩ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 10:02 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বিধি লঙ্ঘনের দায়ের তিন প্রার্থীকে জরিমানা

আসন্ন উপজেলা নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সহ ৩জন প্রার্থীকে ৩০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান এই দণ্ড প্রদান করেন।

দণ্ড প্রাপ্তরা হলেন- স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফিরোজুর রহমান (ওলিও), ভাইস চেয়ারম্যান প্রার্থী লোকমান হোসেন ও মহসিন মিয়া।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান জানান, নির্বাচনী আচরণ বিধিমালার ২১(২)ধারা তাদের দণ্ড প্রদান করা হয়েছে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফিরোজুর রহমান গাড়িতে সাউন্ড সিস্টেম করে মিছিল ব্যবহার করায় ২০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যান প্রার্থী লোকমান হোসেন ও মহসিন মিয়া পৌর এলাকায় প্রচারণায় একাধিক মাইক ব্যবহার করায় ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

পাশাপাশি তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। পূণরায় তারা আচরণবিধি লঙ্ঘন করলে দণ্ড আরো বাড়বে বলে জানান এসিল্যান্ড কামরুজ্জামান।

Facebook Comments Box

Posted ১০:০২ পিএম | শনিবার, ২৩ মার্চ ২০১৯

The Daily Sarod |