শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

‘বাবার খুড়া গর্তের পানিতে ডুবে প্রাণ গেল বিজয়ের’

নাসিরনগর সংবাদদাতা   প্রিন্ট
শনিবার, ২৩ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 9:06 pm

‘বাবার খুড়া গর্তের পানিতে ডুবে প্রাণ গেল বিজয়ের’

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে পানিতে ডুবে বিজয় সরকার(৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টায় নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের কুঠুই গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার নিহত বিজয়ের বাবা বাড়ির আঙ্গিনার পরিত্যক্ত বিছরা(জমি) হতে গর্তকরে বসত বাড়িতে মাটি উঠিয়েছিল। ওই দিন প্রচন্ড বৃষ্টির কারণে গর্তটি পানিতে পরিপূর্ণ হয়ে যায়। সকাল বেলা বিজয় তার বন্ধুদের সাথে খেলাধুলা করতে গেলে পানিতে পড়ে যায়। স্কুলে যাবার সময় হলে তার পরিবারের লোকজন তাকে খোঁজ করে। খুঁজাখুজিঁর একপর্যায়ে পানির গর্তে তার নিতর দেহ ভাসতে দেখে বিজয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিজয় সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের মহেশ সরকারের ছেলে। নিহত বিজয় সরকার ওই গ্রামের কুঠুই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের ছাত্র।

কুঠুই স্কুলের প্রধান শিক্ষক সামসুর রহমান (চলতি দায়িত্ব) বলেন, স্কুলে আসার পর শুনতে পেলাম আমার একজন ছাত্র পানিতে ডুবে মারা গেছে। বিষয়টি খুব দুঃখজনক।

ভলাকুট ইউপি চেয়ারম্যান রুবেল মিয়া জানায়, আমি বিকালে শুনেছি একজন শিশু মারা গেছে। কি ভাবে, কখন মারা গেছে বিস্তারিত জানা যায়নি।

Facebook Comments Box

Posted ৯:০৬ পিএম | শনিবার, ২৩ মার্চ ২০১৯

The Daily Sarod |