https://www.jac-recruitment.sg/?source=google.com

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৪০০ মেগাওয়াট নির্মান কাজ শুরু

আশুগঞ্জ সংবাদদাতা   প্রিন্ট
সোমবার, ১৮ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 10:20 pm

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৪০০ মেগাওয়াট নির্মান কাজ শুরু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নতুন গ্যাস ভিত্তিক ৪০০ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল (র্পূব) বিদ্যুৎ কেন্দ্রের নির্মান কাজ শুরু হয়েছে। সোমাবার বেলা ১১টায় বিদ্যুৎ কেন্দ্রটির অভ্যন্তরে পাইলিং কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ক্ষিতিশ চন্দ্র বিশ্বাস।

এ সময় বিদ্যুৎ কেন্দ্রটির ঠিকাদারী প্রতিষ্ঠানের বানিজ্যিক ব্যবস্থাপক জিয়াং লি, সাব ঠিকারদারী প্রতিষ্ঠান ঐশি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আলতাব হোসেন, প্রজেক্ট কর্ডিনেটর ইঞ্জিনিয়ার রেজাউল হোসেন ভূইয়াসহ বিদ্যুৎ কেন্দ্রের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রটি কাজ শেষে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে ২০২১ সালের জুলাই মাসে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগীতায় বিদ্যুৎ কেন্দ্রেটি ১হাজার ৪শ ৭৩ কোটি টাকা ব্যয়ে নির্মান কাজ করছেন চায়না কোম্পানি ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট ও এক্সপোর্ট করপোরেশন (সিএনটিআইসি) ও চায়না ন্যাশনাল করর্পোরেশন ফর ওভারসিস কোঅপারেশন কনসোরটিয়াম (সিসিওইসি)। র্দীঘ ৬ মাস মাটির কাজ শেষ হওয়ার পর সোমবার থেকে শুরু হয়েছে বিদ্যুৎ কেন্দ্রেটির মুল কাজ পালিং। নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, বর্তমানে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৮টি ইউনিট থেকে ১৫৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। দেশের সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র। যা পাওয়ার হাব হিসেবে পরিচিত। নির্মানধীন প্রকল্পটি বাস্তবায়ন হলে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন হবে ২০০০ মেগাওয়াটে।

Facebook Comments Box

Posted ১০:২০ পিএম | সোমবার, ১৮ মার্চ ২০১৯

dainiksarod |