প্রিন্ট
সোমবার, ১৮ মার্চ ২০১৯
সর্বশেষ আপডেট : 10:15 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৭৬কেজি গাঁজাসহ একটি পিক আপ আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উজানভাটি হোটেলের সামনে থেকে মাদকসহ পিক আপটি জব্দ করা হয়।
এসময় কাউকে আটক করা যায়নি।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় মাদকবাহী পিক আপ(ঢাকা মেট্রো-অ-১১-০০৮৯)কে সংকেত দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে পিক আপটি আটক করা গেলেও পাচারকারীরা পালিয়ে যায়। পিক আপটি তল্লাশি করে ৭৬কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এই ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মাসুদ আলম।
Posted ১০:১৫ পিএম | সোমবার, ১৮ মার্চ ২০১৯
dainiksarod | Pijush Kanti Acharya