শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

পীযূষ-সেলিমের নেতৃত্বে ইলেকট্রনিক মিডিয়ার পূর্ণাঙ্গ কমিটি গঠন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 7:56 pm

পীযূষ-সেলিমের নেতৃত্বে ইলেকট্রনিক মিডিয়ার পূর্ণাঙ্গ কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অন্যতম সংগঠন ‘ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)’র পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের আমিন কমপ্লেক্সের এএফসি কনভেনশন সেন্টারে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম।

ইমজার সভাপতি ও এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসকøাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী ও যুগ্ন সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে প্লেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম বলেন, দেশ ও জাতির কল্যাণে বর্তমানে ইলেকট্রনিক মিডিয়া অগ্রণী ভুমিকা পালন করছে। তিনি ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের দেশ প্রেম নিয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন, ইলেকট্রনিক মিডিয়ার কোন প্রয়োজনে প্রেসক্লাব পাশে থাকবে। এসময় তিনি নবগঠিত ইমজা’র কমিটিকে শুভেচ্ছা ও অভিন্দন জানান।

ইমজা’র সাধারণ সম্পাদক ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি সেলিম পারভেজের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সময় টিভির ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধান উজ্জল চক্রবর্তী, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি হাবিবুর রহমান পারভেজ, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি আল মামুন, এটিএন নিউজের চিত্র সাংবাদিক সুমন রায়, পরিবর্তন ডটকমের জেলা প্রতিনিধি আবুল হাসনাত মো. রাফি, জাগো নিউজ টুয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি আজিজুল আলম সঞ্চয়, সময় টিভির চিত্র সাংবাদিক জুয়েল রহমান, ফোকাস বাংলার স্টাফ রিপোর্টার লোকমান হোসেন, ডেইলী বাংলাদেশের জেলা প্রতিনিধি চয়ন বিশ্বাস ও সময় টিভির চিত্র সাংবাদিক আনিছুর রহমান।


সভায় কার্যকরী কমিটি ঘোষণা করেন ইমজার সভাপতি পীযূষ কান্তি আচার্য।

ইমজার পূর্ণাঙ্গ কমিটিতে যারা: সভাপতি এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য, সহ-সভাপতি মোহনা টিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম শাহাজাদা, সাধারণ সম্পাদক দীপ্ত টিভির জেলা প্রতিনিধি সেলিম পারভেজ, যুগ্ন সাধারণ সম্পাদক সময় টিভির ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধান উজ্জল চক্রবর্তী, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি আল মামুন, সাংগঠনিক সম্পাদক এশিয়ান টিভির জেলা প্রতিনিধি হাবিবুর রহমান পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, অর্থ সম্পাদক ডেইলী বাংলাদেশের জেলা প্রতিনিধি চয়ন বিশ্বাস, দপ্তর সম্পাদক পরিবর্তন ডটকমের জেলা প্রতিনিধি আবুল হাসনাত মো. রাফি, তথ্য-প্রযুক্তি সম্পাদক বাংলানিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি মেহেদী নূর পরশ, পাঠাগার সম্পাদক আরটিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আইফাত ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সময় টিভির চিত্র সাংবাদিক জুয়েল রহমান, কার্যকরী সদস্য হলেন- এটিএন নিউজের চিত্র সাংবাদিক সুমন রায়, সময় টিভির চিত্র সাংবাদিক আনিছুর রহমান ও  ফোকাস বাংলার স্টাফ রিপোর্টার লোকমান হোসেন।

Facebook Comments Box

Posted ৪:৪৬ পিএম | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯

The Daily Sarod |