বিজয়নগর সংবাদদাতা
প্রিন্ট
সোমবার, ১১ মার্চ ২০১৯
সর্বশেষ আপডেট : 8:13 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পারিবারিক বিরোধের জেরে অহিদ মিয়া (৬২) নামের এক বৃদ্ধকে হত্যা অভিযোগ উঠেছে সৎ ভাইয়ের বিরুদ্ধে।
রোববার রাতে উপজেলার ইসলামপুরে এই ঘটনা ঘটে। অহিদ মিয়া ওই এলাকার মৃত তৈয়ব মিয়ার ছেলে।
অহিদ মিয়ার পরিবারের সদস্যরা অভিযোগ করে জানায়, অহিদ মিয়ার সাথে তার সৎ ভাই বাহার মিয়ার বাড়ির সীমানাসহ পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে অনেকবার সালিশ হয়েছে। রোববার রাতে যৌথ মালিকানাধীন বাড়ির বৈদ্যুতিক মিটারের বিল নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এর এক পর্যায়ে বাহার মিয়াসহ আরো কয়েকজন গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে অহিদ মিয়াকে।
বিজয়নগর ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আতিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই বিষয় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান আতিকুর রহমান।
Posted ৮:১৩ পিএম | সোমবার, ১১ মার্চ ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya