শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

কওমি ছাত্রদের ধাওয়ায় সুন্নি আন্দোলনের মানববন্ধন পন্ড (ভিডিও)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১১ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 8:03 pm

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি মাদরাসা ছাত্রদের ধাওয়ায় বিশ্ব সুন্নি আন্দোলনের মানববন্ধন পন্ড হয়ে গেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এই ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, ঈদে মেরাজুন্নবী (সা.) উপলক্ষ্যে রাষ্ট্রীয় ছুটির দাবিতে প্রেসক্লাব চত্বরে মানবন্ধন করে সুন্নি আন্দোলন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া শাখার নেতাকর্মীরা। মানববন্ধন চলাকালে কওমি মাদরাসার ছাত্ররা লাঠি-সোটা নিয়ে মানববন্ধনকারীদের ধাওয়া করে। এই ঘটনায় সুন্নি আন্দোলনের কমপক্ষে ৫জন আহত হয়েছে।

তবে প্রাথমিক ভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। পরে খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল কবির বলেন, মানববন্ধনকে ঘিরে দু’পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনা বিরাজ করছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

Facebook Comments Box

Posted ৭:৩৭ পিএম | সোমবার, ১১ মার্চ ২০১৯

The Daily Sarod |