বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
বুধবার, ০৬ মার্চ ২০১৯
সর্বশেষ আপডেট : 9:15 pm
অবশেষে ফেসবুক পোষ্টের মাধ্যমে পরিচয় পাওয়া গেল ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ফেলে যাওয়া নারীর মরদেহের। শনিবার বিকেলে এক যুকক ও এক নারী হাসপাতালের জরুরী বিভাগে ফেলে যায় ওই নারীর মরদেহ। ফেলে যাওয়া সেই মরদেহটি পঙ্খী(৩৫) নামের এক নারীর। পঙ্খী উপজেলার কসবার ক্রসফায়ারে নিহত শীর্ষ ডাকাত লোকমানের দ্বিতীয় স্ত্রী।
ফেসবুক পোষ্ট দেখে মঙ্গলবার বিকেলে জেলা সদর হাসপাতাল মর্গে এসে মরদেহের সন্ধান করে পঙ্খীর ছোট বোন রূপালী আক্তার ডলি।

রূপালী আক্তার ডলি জানান, কসবার খাড়েরা ইউনিয়নের মুসলেম পাঠানের মেয়ে পঙ্খী। প্রায় ১৬ বছর আগে পার্শবর্তী কুটি ইউনিয়নের ইদ্রিস মিয়ার ছেলে লোকমানের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। লোকমানের আগেও একটি বিয়ে করেছিল। ডাকাতির সাথে সম্পৃক্তা ছিল লোকমানের। গত প্রায় ৩ বছর আগে লোকমানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি আরো জানান, গত শনিবার থেকে পঙ্খীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের এক সদস্য ফেসবুকে আমার বোনের মরদেহ দেখায়। পরে হাসপাতালে খোজ নিলে জানায়, মরদেহ কবর দিয়ে দিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক জানান, মরদেহের ছবিটি একজন সাংবাদিক ফেসবুকের কয়েকটি গ্রুপে পোষ্ট করে। ফেসবুকে মরদেহের ছবি দেখে সনাক্ত করে তার ছোট বোন।
এখনো এই বিষয়ে কেউ অভিযোগ দেয়নি।হাসপাতালে মরদেহ ফেলে যাওয়া ওই নারী ও যুবককে সনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান জিয়াউল হক।
Posted ১:৩২ পিএম | বুধবার, ০৬ মার্চ ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya