শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

আখাউড়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন ফরম ছিনতাই

আখাউড়া সংবাদদাতা   প্রিন্ট
সোমবার, ০৪ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 9:40 pm

আখাউড়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন ফরম ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শেখ বোরহান উদ্দিনের মনোনয়ন ফরম শ্রমিকলীগ নেতার নেতৃত্বে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। আর ছিনতাইয়ের ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আবুল কাশেম ভূইয়ার লোকজনকে দায়ী করেছেন আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন। এর ফলে নির্বাচনে অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন মুঠোফোনে জানান, আজ মনোনয়ন দাখিলের শেষ দিন। সকালে স্থানীয়রা আমার বাড়িতে আসে। অসুস্থ্য থাকার কারণে আমি না গিয়ে আমার পক্ষে মোগড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হামিদ মোল্লাকে মনোনয়ন ফরম জমা দেয়ার জন্য পাঠাই। সেখানে আমার মনোনয়ন ফরম ছিনতাই করে নিয়ে যায় সরকার দলীয় লোকেরা।
মুক্তিযোদ্ধা হামিদ মোল্লা মুঠোফোনে জানান, আমি ও আমার সাথে থাকা বোরহান উদ্দিনের সম্পর্কের নাতি শেখ সাদী মনোনয়ন পত্র জমা দিতে যায়। ইউএনও অফিসে গিয়ে লোক সমাগম দেখে শেখ সাদিকে নিয়ে ইউএনও’র পাশের রুমে অপেক্ষা করি। এরমধ্যে আমি পাশের টয়লেটে গিয়ে ফিরে এসে দেখি সাদিকে কয়েকজন যুবক মারধোর করে মনোনয়ন ছিনতাই করে। আমরা তাৎক্ষনিক ভাবে ইউএনওকে বিষয়টি অবহিত করলে তিনি মনোনয়ন পত্রপি উদ্ধারের আশ্বাস দিয়েছেন।
শেখ সাদি জানান, আমাকে বসিয়ে রেখে মুক্তিযোদ্ধা হামিদ মোল্লা টয়লেটে গেলে আখাউড়া পৌর মেয়রের চাচাতো ভাই সিএনটি স্ট্যাšড শ্রমিক লীগ নেতা ইবনে মাসুদ লাকসু ও যুবলীগ নেতা জাহিদের নেতৃত্বে ১০/১২জন আমার উপর হামলা করে। এসময় আমার কাছে থাকা শেখ বোরহান উদ্দিনের মনোনয়নপত্রটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামছুজ্জামান বলেন, আমি ঘটনাটি শুনেছি। ইতোমধ্যে পুলিশ মনোনয়ন ফরমটি উদ্ধার করার জন্য বেরিয়ে পড়েছে। তবে আমি দেখিনি ওনারা ফরম নিয়ে এসেছিলেন কিনা।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আরিফ আমিন জানান, বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৮:৪২ পিএম | সোমবার, ০৪ মার্চ ২০১৯

The Daily Sarod |