স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 7:57 pm
শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন এবং দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ‘শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা-২০১৯’ আয়োজন করা হয়েছে। আগামীকাল বুধবার সকাল ১০টায় শহরের শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। প্রতিযোগিতার আয়োজক ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন।
Posted ২:৩৩ পিএম | মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya