স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 6:42 pm
আইন, বিচার ও সংদসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, বিএনপি ইলেকশন ট্রাইবুন্যালে মামলা করেছে। ট্রাইবুনালে তারা তাদের বক্তব্য বলবে। নির্বাচন নিয়ে তাদের প্রশ্ন ভিত্তিহীন। জনগণ স্বত:স্ফূর্তভাবে আওয়ামীলীগকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করেছে। বিএনপিকে এই সত্যটা মেনে নিতে হবে।
শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি সকালে ঢাকা থেকে ট্রেন যোগে আখাউড়া ষ্টেশনে এসে পৌঁছলে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ট্রাম্প প্রশাসনকে অ্যামেরিকান হাউজের প্রতিনিধিদের চিঠি দেয়া প্রসঙ্গে মন্ত্রী আনিসুল হক বলেন, যারা এ চিঠি দিয়েছেন, তাদের বাংলাদেশ সম্পর্কে আরও তথ্য উপাত্ত সংগ্রহ করে চিঠি লেখা উচিত।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক মো. আবুল কাসেম, মো. সেলিম ভূইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।
Posted ৩:১৬ পিএম | শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya