শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

বিজয়নগরে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৯ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 6:51 pm

বিজয়নগরে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাসের ড্রাইভার মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আব্দুল আজিজের ছেলে আনোয়ার হোসেন (৫৫) ও ট্রাকের হেলপার নাটোরের বড়াইগ্রামের মজু মিয়ার ছেলে মোঃ ইউনুছ (২৫)। এসময় আহত হয়েছে আরো ৮জন। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

3 copy

ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজয়নরের শশই নামক স্থানে সিলেটগামী লন্ডন এক্সপ্রেসের একটি যাত্রী বাহী বাসের সাথে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি পাথর বুঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার ও বাসের ড্রাইভার মারা যায়। এই ঘটনায় আহত হয়েছে আরো ৮জন।

2 copy

প্রাথমিক ভাবে আহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে একজনকে ঢাকা ও দুইজনকে সিলেট মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান হোসেন সরকার।

Facebook Comments Box

Posted ১২:৩২ পিএম | শনিবার, ১৯ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |