https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

বিজয়নগরে শ্যামলের গণসংযোগ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 8:31 pm

বিজয়নগরে শ্যামলের গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার-৩ (সদর- বিজয়নগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তিনি গণসংযোগ করেছেন জেলার বিজয়নগর উপজেলার ।

সকালে থেকে দুপুর পর্যন্ত উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী, কাশিমপুর, কাংকরিয়া বাজার, বিষ্ণুপুর রানওয়ে বাজার এলাকায় তিনি গণসংযোগ করেন। এসময় শ্যামল স্থানীয় কয়েকটি বাজারে পথ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

খালেদ হোসেন মাহবুব শ্যামল গণসংযোগকালে সাধারণ ভোটারদের খোঁজ খবর নেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দোয়া কামনা করেন।

এসময় তার সাথে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

Facebook Comments Box

Posted ৮:৩১ পিএম | বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮

dainiksarod |