স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮ সর্বশেষ আপডেট : ১১:১৫ অপরাহ্ণ

নৌকা মার্কায় ভোটের প্রচারণা চালিয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগ। বুধবার সন্ধ্যা থেকে পৌর ছাত্রলীগের সভাপতি এম এইচ হিমেলের উদ্যোগে শহরেরর বিভিন্ন এলাকায় প্রচারণা চালায় তারা। এসময় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে মহাজোটের প্রার্থী র আ ম উবায়দুল মুকতাদির চৌধুরীর পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তারা। শহরের স্টেশন রোড থেকে প্রচারণা শুরু করে টিএ রোড, সড়ক বাজার, আনন্দ বাজার ও নিউ মার্কেটে এসে শেষ হয়।
প্রচারণায় অংশ গ্রহণ করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন।
অন্যান্যদের মধ্যে উক্ত প্রচারণায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ প্রচার সম্পাদক শহিদুল ইসলাম রুবেল, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জিদনি ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সাবেক সমাজ সেবা সম্পাদক আমিনুল জুয়েল, জেলা ছাত্রলীগ নেতা রুমি জামান, প্রেম সওদাগর, তানবির,সালাউদ্দিন,নাসিম।
আরও উপস্থিত ছিলেন নিউ মার্কেটের ব্যবসায়ী মহসিন বাবু, জিহাদ হাসান সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

Posted ১১:১৪ অপরাহ্ণ | বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮
dainiksarod | Pijush Kanti Acharya
এ বিভাগের আরও খবর