কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে পুলিশের বিশেষ মহড়া

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 6:06 pm

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে পুলিশের বিশেষ মহড়া

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের আহবানে আগামীকাল রোববার ও সোমবার (২৯ ও ৩০ নভেম্বর) দুই দিনের লকডাউন কর্মসূচীকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা এড়াতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ।

তার এই অংশ হিসেবে আজ শনিবার বিকেলে ড্রোন ও মোটরসাইকেল নিয়ে বিশেষ মহড়া দিয়েছেন পুলিশ সদস্যরা।
মহড়া চলাকালে, শহরের পুনিয়াউট মোড় থেকে চট্টগ্রাম-সিলেট মহাসড়ক হয়ে ড্রোন উড়িয়ে ও মোটর সাইকেলে করে বিশেষ মহড়া দেন। উচ্চস্বরে হুইসেল বাজিযে মহড়াটি পুরো ব্রাহ্মণবাড়িয়া শহর প্রদক্ষিণ করে। পরে শহরতলীর ঘাটুরা মোড়ে গিয়ে মহড়াটি শেষ হয়।
মহড়া চলাকালে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম জানান,কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লকডাউন কে কেন্দ্র করে অগ্নিসংযোগ, নাশকতা সহ
তাদের যে কোনো ধরনের অপ:তৎপরতা রোধ ও জনসাধারণের যানমালের সু-রক্ষা নিশ্চিত করার জন্য সব ধরনের প্রস্ততি নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ।
জনগণকে আতঙ্কিত না হয়ে, পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান,”ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম।

Facebook Comments Box

Posted ৬:০৬ পিএম | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

The Daily Sarod |