শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন

কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 5:33 pm

কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

কসবায় ট্রাক চাপায় মো. আলমগীর (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর জেলার নবীনগর উপজেলার নারুই গ্রামের খোরশেদ আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালীম জানান, মোটরসাইকেল যোগে দুইজন ব্যক্তি কুমিল্লা অভিমুখে যাচ্ছিল। তিনলাখপীর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি রড বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আলমগীর নামে একজন নিহত হয়। এই ঘটনায় তার সাথে থাকা অপরজন আহত হয়েছেন। তবে তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা দিতে নিয়ে যাওয়ায় পরিচয় জানা যায়।

ট্রাকটি পুলিশের হেফাজতে আছে। মরদেহ নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৫:৩৩ পিএম | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

The Daily Sarod |