শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন

জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 4:42 pm

জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের ৮ টি এসির কপার পাইপ চুরি হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নৈশপ্রহরী ১ জনকে আটক করার পর তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। চুরি করে নেয়া এই পাইপগুলির মূল্য ৭/৮ লাখ টাকা বলে জানা যায়।

জেলার কেন্দ্রীয় এই মসজিদের সাধারণ সম্পাদক মো. আশিকুল ইসলাম জানান, মসজিদের নিচতলা ও দু’তলায় ৫ টনের মোট ৩৮টি এসি রয়েছে।
এর মধ্যে ৮টি এসির কপার পাইপ চুরি হয়েছে। মসজিদের দোতলায় লাগানো এসব এসির আউটডোর ৩ তলার ছাদে স্থাপিত। দু’তলা থেকে ৩ তলা পর্যন্ত দীর্ঘ এসির কপার পাইপগুলো গত ক’দিন ধরেই চোর কেটে নিচ্ছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এসির কপার পাইপ কেটে নেয়ার সময় মসজিদ রোডের নৈশপ্রহরী একজনকে আটক করে। থানায় খবর দিলে পুলিশ সেখানে পৌছে চোরকে থানায় নিয়ে যায়। ঘটনাস্থলে যাওয়া
সদর মডেল থানার এসআই সঞ্জিব কুমার পাল জানান,আটক চোরের নাম ইমরান (২২)। তার বাড়ি আখাউড়া বড়বাজার রেলগেইট সংলগ্ন মেথরপট্টিতে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মসজিদ কমিটির সেক্রেটারী আরো জানান,এসি’র কপার পাইপ ছাড়াও মসজিদের পানির টেপ চুরি হয়েছে। জুতা চুরির ঘটনাও বৃদ্ধি পেয়েছে। এদিকে মসজিদ ছাড়া আশপাশের কয়েকটি ব্যাংকের এসির কপার পাইপ চুরি হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৪২ পিএম | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

The Daily Sarod |