অনলাইন ডেস্ক
প্রিন্ট
শনিবার, ২২ অগাস্ট ২০২৬
সর্বশেষ আপডেট : 9:43 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের কৃতি সন্তান আমিনুল হকের মৃত্যুতে দোয়া মাহফিল ও স্মরণ সভা হয়েছে। শনিবার বিকেলে জালশুকা মোল্লাবাড়ির লাল কুটির প্রাঙ্গনে এই আয়োজনে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক(ইনচার্জ) মো: মিজানুর রহমান। শুরুতে আমিনুল হকের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল হয়। দোয়া পরিচালনা করেন রহমানীয়া জামে মসজিদের ইমাম হাফেজ জামালুদ্দিন। তৎকালীন ইউনিয়ন বোর্ডের দীর্ঘ ৩৫ বছরের প্রেসিডেন্ট, জালশুকা মোল্লাবাড়ির শামসুল হুদা ওরফে লালমিয়া মুন্সির কনিষ্ঠ পুত্র আমিনুল হক গত ২৫ জুন ইন্তেকাল করেন। তার স্মরণে আয়োজিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো: জাহাঙ্গীর,সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাশার,মো: মোজাম্মেল হক মাষ্টার,মোস্তাফিজুর রহমান নান্নু,আনিসুর রহমান ছোট্ট,ফারুক আলম,জহির খান,এনামুল হক,আশরাফুল হক রিজেন,সেম্পু মিয়া প্রমুখ। সভা সঞ্চালনা করেন আজহার খন্দকার।
বক্তারা বলেন,আমিনুল হক আমৃত্যু মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তিনি ছিলেন সমাজ হিতৈষী। সমাজের উন্নয়ন ও অসহায়-দরিদ্র মানুষের কল্যানে সবসময় কাজ করেছেন।
Posted ৯:৪৩ পিএম | শনিবার, ২২ অগাস্ট ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya