অনলাইন ডেস্ক
প্রিন্ট
বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ আপডেট : ৭:১৮ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুইপক্ষের গোলাগুলির পর নিখোঁজ রিফাতের (২৮) লাশ দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় নরসিংদীর করিমপুর এলাকায় মেঘনা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল দাসপাড়ায় গত রোববার (১৪ জুন) গোলাগুলির ঘটনায় কনিকা রানী দাস (৩৫) নামে এক নারী ও রিফাত (২৮) নামে এক যুবক আহত হয়। ঘটনার পর থেকেই আহত রিফাত নিখোঁজ ছিলেন। পরে তার মরদেহ উদ্ধারের পর আজ বুধবার (১৭ জুন) সকালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যভসার নিয়ন্ত্রণ এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সলিমগঞ্জে কয়েকটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরেই হামলা ও গোলাগুলির ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ জানান, এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা করা হয়নি। নিহতের পরিবার মামলা করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু মরদেহটি নরসিংদীতে উদ্ধার হয়েছে, সেখানেও মামলা করার সুযোগ রয়েছে।
Posted ৭:১৮ অপরাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২৬
dainiksarod | Pijush Kanti Acharya