শিরোনাম
অবশেষে মৌসুমি ব্যবসায়ীদের ফেলে যাওয়া চামড়া অপসারণ ইসরায়েলের হামলায় লেবাননে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলো বিপন্ন ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’- এর প্রদর্শনী বন্ধে প্রচারণার পর অনুমতি বাতিল ক্রেতা না থাকায় সড়কের পাশে শত শত চামড়া ফেলে গেছেন ব্যবসায়ীরা আশুগঞ্জে কুরবানির পশুর চামড়া রাখা নিয়ে দুই গোষ্ঠির সংঘর্ষে আহত ১০ কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ১০২ কেজি গাঁজা উদ্ধার কুরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে আহত দেড়শ আরো পাঁচ শিশুর মৃত্যুতে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫৬৫ দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে মার্কির চুক্তির বিষয়ে পদক্ষেপ নেবে সরকার: শ্যামল পুশইন ও চামড়া পাচার রোধে ঈদের দিনেও সতর্ক অবস্থায় বিজিবি

অবশেষে মৌসুমি ব্যবসায়ীদের ফেলে যাওয়া চামড়া অপসারণ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ২৯ মে ২০২৬   সর্বশেষ আপডেট : ১০:১০ অপরাহ্ণ

অবশেষে মৌসুমি ব্যবসায়ীদের ফেলে যাওয়া চামড়া অপসারণ

ব্রাহ্মণবাড়িয়ায় ক্রেতা সংকটে মৌসুমি ব্যবসায়ীদের ফেলে যাওয়া কুরবানির পশুর শত শত চামড়া সড়ক থেকে অপসারণ করেছে পৌরসভা কর্তৃপক্ষ। আজ শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় জেলা শহরের টি. এ. রোড থেকে চামড়া অপসারণ করে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার সকালে শহরের টি. এ. রোডে স্তূপ করে কুরবানির পশুর চামড়া ফেলে রেখে চলে যান মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। অধিকাংশ চামড়ায় পচন শুরু হয়। এর ফলে দুর্গন্ধ ছড়িয়ে ভোগান্তিতে পড়েন পথচারীরা। পরে সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদের নেতৃত্বে সড়ক থেকে চামড়া অপসারণ কাজ শুরু হয়। চামড়াগুলো এসকেভেটর দিয়ে ট্রাক্টরে করে নিয়ে যাওয়ার পর সড়কে ব্লিচিং পাউডার ছিটায় পৌরসভা কর্তৃপক্ষ।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ জানান, দিনভর চামড়ার মালিকের খোঁজ করা হয়েছে। কিন্তু কাউকে না পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পথচারীদের ভোগান্তি দূর করতে সড়ক থেকে চামড়া অপসারণ করা হয়েছে। চামড়াগুলোকে মাটিচাপা দেয়া হবে।
উল্লেখ্য, এবার ঈদুল আজহায় ব্রাহ্মণবাড়িয়ায় ১ লক্ষ ৬৯ হাজার কুরবানির পশুর চাহিদা ছিল। জেলার প্রায় ১৫ হাজার খামারি কুরবানির পশু লালনপালন করেন। গতকাল ঈদুল আজহার দিন দুপুরের পর থেকেই শহরের টি. এ. রোডে চামড়া নিয়ে আসতে থাকেন মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। তবে ক্রেতা না আসায় বিপাকে পড়েন চামড়া বিক্রেতারা। সারারাত অপেক্ষা করেও ক্রেতা সংকটে চামড়া বিক্রি করা যায়নি। পরে সড়কের পাশে চামড়া ফেলে রেখে চলে যান ব্যবসায়ীরা।

Facebook Comments Box

Posted ১০:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ মে ২০২৬

dainiksarod |