শিরোনাম
কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ১০২ কেজি গাঁজা উদ্ধার কুরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে আহত দেড়শ আরো পাঁচ শিশুর মৃত্যুতে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫৬৫ দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে মার্কির চুক্তির বিষয়ে পদক্ষেপ নেবে সরকার: শ্যামল পুশইন ও চামড়া পাচার রোধে ঈদের দিনেও সতর্ক অবস্থায় বিজিবি ঈদযাত্রা ও কুরবানির পশুর গাড়ি চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা-সিলেট মহাসড়কে বিজিবি মোতায়েন বিশ্বরোডে বক্সকালভার্ট করার খাদে পেট্রোল পাম্প বিলীন হওয়ার পথে, প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াই চলছে কাজ সীমান্তে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর গ্র্যান্ড ফ্যালিসিটেশন কুরবানির মাংস বিতরণে মেনে চলুন স্বাস্থ্যবিধি

কুরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে আহত দেড়শ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬   সর্বশেষ আপডেট : ৯:২৩ অপরাহ্ণ

কুরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে আহত দেড়শ

ব্রাহ্মণবাড়িয়ায় কুরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে আহত হয়ে প্রায় দেড়শজন আহত হয়েছেন৷ আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আহতরা। আহতদের অধিকাংশই ধারালো ছুরির আঘাতে হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে গরু-মহিষের লাথিতে বেশ কয়েকজন আহত হওয়ারও খবর পাওয়া গেছে।
জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অনিক দেব জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেড়শ জনের মতো হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে অনেকেরই হাত ও পায়ে একাধিক সেলাই দিতে হয়েছে। মূলত কুরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে তারা আহত হয়েছেন। তবে কারও অবস্থাই গুরুতর নয়। সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী জানান, ঈদের দিনেও জরুরি বিভাগে অতিরিক্ত রোগীর চাপ ছিল। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এছাড়া জরুরি প্রয়োজনে সার্জারি বিভাগের কনসালটেন্ট ও সার্জন এবং অপারেশন থিয়েটারও প্রস্তুত রাখা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

dainiksarod |