অনলাইন ডেস্ক
প্রিন্ট
সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ আপডেট : 7:05 pm
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুসাঈদ। এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, পুলিশ সুপার মো. আব্দুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে প্রমুখ।

বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও বিদ্রোহী চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার বাণী আজও সমানভাবে প্রাসঙ্গিক।
আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় আবৃত্তি, নৃত্য, নাটক ও নজরুল সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Posted ৭:০৫ পিএম | সোমবার, ২৫ মে ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya