নবীনগরে গভীর রাতে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ২৪ মে ২০২৬   সর্বশেষ আপডেট : ৭:২৩ অপরাহ্ণ

নবীনগরে গভীর রাতে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক ইতালি প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (২৩ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার বড়াইল ইউনিয়নের গোসাইপুর রাধানগর ঝালুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারটির মাঝে আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে একদল দুর্বৃত্ত ইতালি প্রবাসী রাজীব বর্মনের বাড়িতে হানা দেয়। এ সময় তারা বাড়ির মালিক ইন্দুমোহনকে মারধর এবং পরিবারের বাকি সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়াও দুর্বৃত্তরা বসতঘরে ব্যাপক ভাঙচুর চালায়।
এ দিকে, একই রাতে পাশ্ববর্তী আরেকটি বাড়িতেও হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মনজু রানীর বসতঘরে ঢুকে দুর্বৃত্তরা প্রায় ৩ লাখ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটে নেয়।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী ইন্দুমোহনের সাথে স্থানীয় কাজল চন্দ্র বর্মনের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ৫:৩৬ অপরাহ্ণ | রবিবার, ২৪ মে ২০২৬

dainiksarod |