প্রাথমিকে আখাউড়ার সেরা বিদ্যালয় রাধানগর

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ২০ মে ২০২৬   সর্বশেষ আপডেট : 11:12 pm

প্রাথমিকে আখাউড়ার সেরা বিদ্যালয় রাধানগর

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠান ও ব্যক্তি ক্যাটাগরিতে বাছাই করা হয়েছে। বাছাই সম্পন্ন করে বুধবার সংশ্লিষ্টদের হাতে চিঠি তুলে দেওয়া হয়।
বাছাইয়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হয়েছে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রূপা ঘোষ, শ্রেষ্ঠ সহকারি শিক্ষক (পুরুষ) খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. ইকবাল হোসেন ও শ্রেষ্ঠ সহকারি শিক্ষক (নারী) হীরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফেরদৌসি আক্তার। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে বাছাই করেন। তারা জেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিবেন।
রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমি আক্তার বলেন, ‘দুই বছর হলো বিদ্যালয়টিতে আমি যোগ দিয়েছি। সকলের সহযোগিতায় এখানে পড়াশুনার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে বেশ কিছু ব্যতিক্রম আয়োজন করা হয়। বিদ্যালয়টি সেরা নির্বাচিত হওয়ায় ভালো লাগছে। এটি আমাদের গর্বের বিষয়।’

Facebook Comments Box

Posted ১১:১২ পিএম | বুধবার, ২০ মে ২০২৬

The Daily Sarod |