অনলাইন ডেস্ক
প্রিন্ট
সোমবার, ১৮ মে ২০২৬
সর্বশেষ আপডেট : ৯:৩২ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার দুপুরে হঠাৎ পরিদর্শনে যান জেলা প্রশাসক মো. আবু সাঈদ। এ সময় তিনি বিদ্যালয়ে চলতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা দেখতে পান। বক্তব্য রাখার আহবান জানানো হলে তিনি মঞ্চে না উঠে শিক্ষার্থীদের সঙ্গে মিশে গিয়ে কথা বলেন।
জেলা প্রশাসক এ সময় বিদ্যালয়ের সার্বিক পরিবেশ দেখে প্রশংসা করেন। পাশপাশি বিদ্যালয়ের মাঠের উন্নয়ন বিষয়ে বরাদ্দের কথা জানান। পাশাপাশি সীমানা দেয়াল নির্মাণ বিষয়ে ব্যবস্থা নিবেন বলে জানান।
জেলা প্রশাসক শিশুদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে।’ এ সময় তিনি শিশুরা যেন মোবাইল ফোন ব্যবহার না করে সেদিকে খেয়াল রাখার জন্য অভিভাবকদের প্রতি খেয়াল রাখার আহবান জানান।
এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা, বিদ্যালয়ের পিটিএ সভাপতি বিশ্বজিৎ পাল বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় একটি দলীয় সঙ্গীত পরিবেশন করেন।
এর আগে প্রতিযোগিতা উপলক্ষে আলোচলা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া। সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পিটিএ সভাপতি বিশ্বজিৎ পাল বাবু। বক্তব্য রাখেন বিএনপি।নেতা মো. শামীম ইকবাল, পিটিএ সহ-সভাপতি মো. শাহ আলম, ব্যবসায়ি মো. আনোয়ার হোসেন, অভিভাবক দীপংকর ঘোষ নয়ন, সাংবাদিক জুটন বনিক, জুনায়েদ হোসেন, আশীষ সাহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমি আক্তার। এছাড়া শেখ জাকির হোসেন, হুয়ায়ুন রহমান নয়নসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বীকৃতি রায়কে বিশেষ পুরস্কার দেওয়া হয়। স্বীকৃতি রায় গত আড়াই বছরে বিদ্যালয় থেকে কোনো ছুটি নেননি।
জেলা প্রশাসক দিনভর আখাউড়ার বিভিন্ন আয়োজনে যোগ দেন। তিনি সরকারি কর্মকর্তাসহ সুধীজনদের সঙ্গে বৈঠক করেন। তিনি ভূমি অফিস ও থানা পরিদর্শন করেন।
Posted ৮:০৯ অপরাহ্ণ | সোমবার, ১৮ মে ২০২৬
dainiksarod | Pijush Kanti Acharya