নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ১২ মে ২০২৬
সর্বশেষ আপডেট : 12:31 am
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে ডাকাত দলের সদস্যদের দ্বারা হামলার শিকার হয়েছেন তিন র্যাব সদস্য। আজ সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, কাজল, মালেক ও রাশেদ। তারা র্যাব-৯ এর গোয়েন্দা শাখার সদস্যা। তাদেরকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
র্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে র্যাবের তিন সদস্য খাগাতোয়া গ্রামে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যান। এ সময় ওই গ্রামের চিহ্নিত ডাকাত শফিক বাহিনীর সদ্যরা টের পেয়ে র্যাব সদস্যদের জিম্মি করে নিজেদের আস্তানায় নিয়ে যায়। পরে তাদেরকে আটকে রেখে মারপিট করে। এ সময় এক সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে খবর পেয়ে র্যা বের অন্য সদস্যরা গিয়ে তাদেরকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী জানান, গত ৯ মে এক ভ্যাট কর্মকর্তাকে মারপিটের ঘটনা এবং ডাকাত শফিক বাহিনী সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন র্যাবের গোয়েন্দা সদস্যরা। আহতদের মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তার মাথায় সেলাই লেগেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Posted ১২:৩১ এএম | মঙ্গলবার, ১২ মে ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya