অনলাইন ডেস্ক
প্রিন্ট
শুক্রবার, ০৮ মে ২০২৬
সর্বশেষ আপডেট : 9:57 pm
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর–এর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার (৮ মে) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সহকারী কমিশনার রুমানা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া। এছাড়া বক্তব্য রাখেন সহকারী কমিশনার হোসেন আলী ও জেলা শিল্পকলা একাডেমির সিনিয়র সঙ্গীত প্রশিক্ষক পীযূষ কান্তি আচার্য।
বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, সংগীত ও দর্শন বাঙালির সংস্কৃতি ও চেতনার অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রচর্চা ছড়িয়ে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘চির নতুনের দিল ডাক পঁচিশে বৈশাখ’ গান পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে নৃত্য, আবৃত্তি ও একক সংগীত পরিবেশন করা হয়। পাশাপাশি রবীন্দ্রনাথের বিখ্যাত নাট্যরূপ ‘দুই বিঘা জমি’ মঞ্চস্থ করে শিল্পীরা দর্শকদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী, সাহিত্যপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Posted ৯:৫৭ পিএম | শুক্রবার, ০৮ মে ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya