শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া সদরের ৬ গ্রাম নিয়ে ‘বরিশল ইউনিয়ন’ যুক্ত হচ্ছে আখাউড়ায়

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২২ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : 9:54 pm

ব্রাহ্মণবাড়িয়া সদরের ৬ গ্রাম নিয়ে ‘বরিশল ইউনিয়ন’ যুক্ত হচ্ছে আখাউড়ায়
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অন্তর্গত ছয়টি গ্রাম নিয়ে গঠিত হচ্ছে নতুন একটি ইউনিয়ন, যা যুক্ত হবে আখাউড়া উপজেলায়। এ নিয়ে বুধবার (২২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বরিশল গ্রামে গণশুনানি অনুষ্ঠিত হয়। গ্রামের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত গণশুনানিতে ছয় গ্রামের সহস্রাধিক মানুষ অংশ নেয়।
বরিশল ইউনিয়ন নামে প্রস্তাবিত নতুন ইউনিয়নটি আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করার জন্য প্রস্তাব করা হয়েছে। গণশুনানি শেষে জেলা প্রশাসক মো. আবু সাঈদ এ বিষয়ে ইতিবাচকভাবে এগুনোর বিষয়ে আশ্বস্থ করেন।
নতুন ইউনিয়নের জন্য প্রস্তাবিত বরিশল, বৈষ্ণবপুর, কোড্ডা, কোড়াবাড়ি, শ্যামনগর ও চান্দি গ্রাম আখাউড়া উপজেলা ঘেঁষা। ভৌগলিক কারণে আখাউড়ার সঙ্গেই ওই ৬ গ্রামের মানুষের সহজ যোগাযোগ। বর্তমানে এসব গ্রাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের অন্তর্ভুক্ত। ওই ইউনিয়নে বর্তমানে ১৬টি গ্রাম অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে চলতি মাসের শুরুতে বরিশল নামে নতুন ইউনিয়ন সৃষ্টির গুরুত্ব ও প্রয়োজনীয়তা উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে ৬টি গ্রাম নিয়ে ‘বরিশল ইউনিয়ন’ গঠন করে এটিকে আখাউড়া উপজেলায অন্তর্ভুক্ত করার আবেদন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য ও ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান কবীর আহমেদ ভূঁইয়া। তার আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে চিঠি দেয়া হয়।
গণশুনানিতে অংশ নেওয়া মো. সালাউদ্দিন বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সব বিষয়ে আমাদের সম্পর্ক আখাউড়ার সঙ্গে। আখাউড়া যেতে আমাদের লাগে দুই থেকে তিন মিনিট। আর জেলা সদরে যেতে লাগে এক ঘণ্টা। আমরা দীর্ঘদিন ধরেই এ বিষয়ে দাবি জানিয়ে আসছি।
গণশুনানি শেষে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, আখাউড়ার সঙ্গে যারা যেতে চায় তাদের কথা শুনেছি। তাদের যোগাযোগ ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে তাদের সুবিধার বিষয়টি দেখলাম। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
Facebook Comments Box

Posted ৯:৫৩ পিএম | বুধবার, ২২ এপ্রিল ২০২৬

The Daily Sarod |