শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

আখাউড়ায় বেদে পরিবারের সঙ্গে সাংবাদিকদের বৈশাখ উদযাপন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : 8:39 pm

আখাউড়ায় বেদে পরিবারের সঙ্গে সাংবাদিকদের বৈশাখ উদযাপন
নিজেদের মধ্য কি যেন বলাবলি করলেন তিন-চার বেদে। হাতের ইশারা দেখে বুঝা গেলো আমাদের বসার জায়গাটা ঠিকঠাক করতে। তবে সাংবাদিকরা জানালেন, বসতে নয় তাদের সঙ্গে বৈশাখের আনন্দ উপভোগ করতে এসেছে।
বেদে সর্দার বের করে নিয়ে এলেন বিষধর একটি সাপ, কালো রংয়ের। আরো আনা হলো দু’টি। দেখানো হলো সাপের খেলা। সাংবাদিকদের কেউ কেউ ভয়ে একটু দূরে। কেউবা সাহস করে ভিডিও করলেন, ছবি তুললেন।
পহেলা বৈশাখে এমন আয়োজন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। সাংবাদিকরা দুপুরে ঘন্টাখানেকের বেশি সময় কাটান বেদে পরিবারেরে সঙ্গে। বেদেদের বাস্তব জীবনের অভিজ্ঞতা শুনেন সাংবাদিকরা। নিজেদের নানা বিষয় নিয়েও কথা বলেন।
আখাউড়া প্রেস ক্লাবের উদ্যোগে বাইপাস এলাকার অস্থায়ী বেদে পল্লীতে এ আয়োজন করা হয়। বেদের জন্য খাবারের আয়োজন করে প্রেসক্লাব। ১২টি পরিবারের ৪০ জন সদস্য খাবার গ্রহন করে। এ আয়োজনকে তারা স্বাগত জানান।
বাইপাস রোডে অবস্থানরত বেদে মো. রাসেল জানায়, তাদের খুব ভালো লাগছে। সাংবাদিকরা তাদের জন্য খাবারের আয়োজন করেছে। পছন্দ মতো খাবারের সব আয়োজন তারা কিনে দেয়। তাদের এখানেই রান্না করা হয়।
বেদে সর্দার মো. হারুন বলেন, ‘পহেলা বৈশাখে সাপ খেলা দেখাতে আমাদের ডাক পড়ে। তবে এভাবে কেউ এসে খাবারের আয়োজন করে না। আমরা খুব আনন্দিত। সাংবাদিকরা আমাদের নানা বিষয় নিয়ে আলোচনা করে। আমরা আমাদের কষ্টের কথা তাদের কাছে তুলে ধরেছি।’
পৌর যুবদলের সদস্য সচিব মো. হুমায়ুন রহমান নয়ন বলেন, ‘সাংবাদিকদের এমন আয়োজনের কথা শুনে তাদের সঙ্গে বেদে পল্লীতে চলে আসি। খুব ভালো লেগেছে এ ধরণের ব্যতিক্রম আয়োজনটা। এ ধরণের আয়োজনের জন্য সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই।’
আখাউড়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. নুরুন্নবী ভূঁইয়া বলেন, ‘আমরা লেখালেখির পাশাপাশি সমাজের দরিদ্র  মানুষকে সহায়তা করি। এবার মনে হলো বেদে পরিবারের সঙ্গে বৈশাখ উদযাপন করি। সেই ইচ্ছা থেকেই ৪০জন বেদের জন্য তাদের ইচ্ছা মতো খাবারের আয়োজন করি। আমরা বেদে পল্লীতে গিয়ে সাপ খেলা দেখি। তাদের জীবনের সুখ দুখের কথা শুনি।’
Facebook Comments Box

Posted ৮:৩৯ পিএম | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

The Daily Sarod |