শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় বাঁশ নিয়ে প্রকৌশলীকে তাড়া করলেন ঠিকাদার

নবীনগর উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : 7:39 pm

কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় বাঁশ নিয়ে প্রকৌশলীকে তাড়া করলেন ঠিকাদার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলার কারণে মির্জা মো. তরিকুল ইসলাম নামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে ঠিকাদার ও তার লোকজনের বিরুদ্ধে। আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নবীনগর উপজেলার শিবপুর থেকে মেরকুটা পর্যন্ত সড়কে রিটেইনিং ওয়ালের নির্মাণ কাজ চলছে। এ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স লোকমান এন্টারপ্রাইজ। তবে নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে কাজের মান তদারকিতে গিয়ে সত্যতা পান উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম। এ সময় কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় কথা কাটাকাটির একপর্যায়ে মেজাজ হারিয়ে প্রকৌশলী তরিকুলকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করেন ঠিকাদার লোকমান ও তার লোকজন। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রকৌশলী মির্জা মো. তরিকুল ইসলাম বলেন, কাজের মান নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঠিকাদার ও তার লোকজন আমাকে মারার জন্য তাড়া করে। আমি কোনোরকম দৌঁড়ে গিয়ে রক্ষা পাই।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ঠিকাদার লোকমান হোসেনকে ফোন করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ৭:৩৯ পিএম | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

The Daily Sarod |