শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : 1:10 pm

ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট

সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায়ও তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট। ঈদুল ফিতরের পর থেকে যা আরও প্রকট হয়েছে। অধিকাংশ পাম্পে মিলছে না অকটেন ও পেট্রোল। কোনো কোনো পাম্পে মিলছে না ডিজেলও। এতে করে বিপাকে পড়েছেন গ্রাহকরা। মূলত, ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ায় গ্রাহক পর্যায়ে সরবরাহ স্বাভাবিক রাখা যাচ্ছে না বলে দাবি পাম্প কর্তৃপক্ষের।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলায় ১৮টির মতো জ্বালানি তেলের পাম্প রয়েছে। প্রতিটি পাম্পে প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার প্রতিবারে প্রায় ৯ হাজার লিটার পেট্রোল ও অকটেন সরবরাহ করা হতো। কিন্তু বর্তমানে সপ্তাহে একবার পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে, কোনো কোনো পাম্পে ১০-১২দিন পর একবার তেল দেওয়া হচ্ছে ডিপো থেকে। এর ফলে চাহিদা অনুযায়ী যোগান না থাকায় গ্রাহক পর্যায়ে তেল সরবরাহ স্বাভাবিক রাখা যাচ্ছে না। প্রতিদিন পাম্পগুলোতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অক্ষো করেও জ্বালানি না পেয়ে ফিরে যেতে হচ্ছে অধিকাংশ গ্রাহককে। অনেকেই তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে হতাশ হয়ে ফিরছেন।
পাম্প কর্তৃপক্ষের দাবি, ডিপো থেকে জ্বালানি সরবরাহ করা হচ্ছে না জানিয়ে গ্রাহকদের ফিরিয়ে দিতে হচ্ছে। যদিও খোলা বাজারে কিছু কিছু দোকানে বাড়তি দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল।

Facebook Comments Box

Posted ১২:৫২ পিএম | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

The Daily Sarod |