নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট : ১:০১ অপরাহ্ণ
ঝগড়া চাইনা শান্তি চাই এই শ্লোগান কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে মরহুম লাল মিয়া মাস্টারের পরিবার গ্রামে বিশৃঙ্খলার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসী। যদিও মরহুম লাল মিয়া মাস্টারের ছেলে জাহাঙ্গির সরকার ও তার ভাই আমজাদ সরকার এ অভিযোগ অস্বীকার করেছেন।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে মতি মেম্বারের সভাপতিত্বে ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল আউয়ালের সঞ্চালনায় গ্রামে শান্তি-শৃঙ্খলা রক্ষায় শান্তি সমবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশে বক্তব্য রাখেন- রফিকুল ইসলাম মনা (মেম্বার), ফিরোজ মিয়া, বাছির মিয়ার , সামছুল হক, সিদ্দিক মিয়া, রফিকুল ইসলাম মনা (মেম্বার),মরহুম লাল মিয়া মাষ্টারের ছেলেরা হারুনুর রশিদ, প্রবাসী জাহাঙ্গীর আলম, কবির হোসেন, কামরুল হোসেন ও জামাল হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন,বিশিষ্ট শিল্পপতি আব্দুল আউয়াল গ্রামের জন্য নিবেদিত প্রান মানুষ।
এ বিষয়ে আব্দুল আওয়াল বলেন-“১৯৮১ সাল থেকে এই গ্রামের দুটি গ্রুপ ছিল। মানুষ ঘরে নয়, কবরস্থানে ঘুমাতে হত। এই গ্রুপিং এর কারণে গ্রামে ১১টি খুন হয়েছে। সর্বশেষ খুনটি হয় ২০০৯ সালে। তারপর থেকে গ্রামকে ঐক্যবদ্ধ করে গ্রামের উন্নয়নসহ দাঙ্গামুক্ত রাখার জন্য কাজ করছি এবং দাঙ্গামুক্ত রেখেছি। কেউ গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে গ্রামবাসীকে নিয়ে তা প্রতিরোধ করা হবে।
Posted ১০:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
dainiksarod | Pijush Kanti Acharya